নওগাঁয় ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Date:

spot_img

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৌতম সরকার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে।

জানা যায়, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ থাকায় সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তিনি নিজের ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার মরদেহ কয়েকদিন ঘরের ভেতরেই পড়ে ছিল। পরবর্তীতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা মহাদেবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...