গরিবের চালেই হাত! ফুলবাড়ীয়ার কুশমাইলে ভিজিএফ বিতরণে বড় অনিয়মের অভিযোগ

Date:

spot_img

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা এর কুশমাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক কার্ডধারী পেয়েছেন মাত্র ৮ থেকে ৯ কেজি। এতে প্রায় ১২০০ কেজি চাল কম বিতরণ হয়েছে বলে স্থানীয়দের দাবি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল বিতরণের সময় সেখানে ইউপি প্রশাসক বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছিল না। অভিযোগ যাচাই করতে প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম ওজন মেশিন চাইলে ইউনিয়ন পরিষদে কোনো মিটার পাওয়া যায়নি।

পরে ইউনিয়ন পরিষদের সামনে একটি মুদির দোকানে তিনজন ভুক্তভোগীর চাল ওজন করে দেখা যায়।একজন পেয়েছেন সাড়ে ৮ কেজি।একজন পেয়েছেন ৯ কেজি।
আরেকজন পেয়েছেন ৯ কেজি ১০০ গ্রাম।

জানা গেছে, ইউনিয়নের ২ হাজার ৪৪৬ জন কার্ডধারী প্রত্যেকে ১০ কেজি করে চাল পাওয়ার কথা। এর মধ্যে ওইদিন প্রায় ১ হাজার ২০০ জনকে চাল বিতরণ করা হয়। কিন্তু গড়ে প্রতি কার্ডে প্রায় ১ কেজি করে কম দেওয়ায় প্রায় ১ হাজার ২০০ কেজি চাল কম বিতরণ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, আগে নির্বাচিত জনপ্রতিনিধিদের সময়েও এই ইউনিয়নে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল এবং এখনো তা বন্ধ হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন,
“ইউনিয়ন পরিষদের ভেতরেই মিটার রয়েছে। আমরা ওজন করেই চাল বিতরণ করেছি।

অন্যদিকে এলাকাবাসী ও সুশীল সমাজের দাবি, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের যোগসাজশেই প্রতি কার্ডে ১ থেকে ২ কেজি পর্যন্ত চাল কম দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা বাপ্পি বলেন,ভিজিএফ চাল বিতরণে কোনো স্বচ্ছতা নেই। অনেক কার্ডধারী ১০ কেজির পরিবর্তে ৮/৯ কেজি চাল পেয়েছেন। এটি প্রশাসনের চরম দায়িত্বহীনতার প্রমাণ।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...