টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিয়ের নামে প্রতারণা, স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মেঘজিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় স্ত্রীর স্বীকৃতি ও প্রতিকার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদা শিকদার লিজা নামের এক নারী।

অভিযুক্ত মেঘজিন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের মৃত শাফাজউদ্দিন শেখের ছেলে। আর অভিযোগকারী মাহমুদা শিকদার লিজা একই গ্রামের আব্দুল কাদির শিকদারের মেয়ে।

শনিবার (৭ মার্চ) সকালে দক্ষিণ পাইকপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে খালি জায়গায় সংবাদ সম্মেলন করেন মাহমুদা শিকদার লিজা।

সংবাদ সম্মেলনে লিজা বলেন, স্কুলজীবন থেকেই মেঘজিন তাকে পছন্দ করতেন। পরবর্তীতে মেঘজিন অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। দীর্ঘ কয়েক বছর পর তার ভাগ্নি শালিমার মাধ্যমে আবারও তাদের মধ্যে যোগাযোগ হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

লিজার দাবি, সম্পর্কের এক পর্যায়ে মেঘজিন অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিলে তিনি বিয়ের কথা বলেন। পরে মেঘজিন তার বাড়িতে একজন হুজুর নিয়ে এসে শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করেন বলে তিনি দাবি করেন।

বিয়ের পর বিভিন্ন অজুহাতে মেঘজিন তার কাছ থেকে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নেন বলে অভিযোগ করেন লিজা। পরে ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন এবং একসময় বিয়ে ও সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে জানান তিনি। এ ঘটনায় তিনি ন্যায়বিচার ও স্ত্রীর স্বীকৃতি দাবি করেন।

লিজা বলেন, আমি আমার সাথে ঘটে যাওয়া প্রতারণার বিচার চেয়ে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মেঘজিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও ফোন বন্দ পাওয়া যায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...