সারাদেশলোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মরহুম মুন্সি মোয়াজ্জেম হোসেনসহ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাদ আসর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী মাজেদা মোয়াজ্জেম হোসেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের কর্মময় জীবন ও অবদানের কথা তুলে ধরে বক্তব্য লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সি মোস্তাফিজুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম বেগম, নাসরিন জাহান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, ইন্জিঃ মাছুম বিল্লাহ, মোল্যা রুবেল মাহমুদ প্রমুখ।

এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম আলিমুজ্জামান, ললিত মোহন মন্ডল, মো. ফসিয়ার রহমান, বিএম মাজহারুল ইসলাম, মো. ফরিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার, মো. রাখী বিল্লাহ, মো. মতিউর রহমান, গুলশানারা, সাধনা রানী বিশ্বাস, মো. আব্দুল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু হয় না। শিক্ষকরা তাদের সততা, দক্ষতা, য়োগ্যতা,দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতেঅমরত্বের বীজ বপন করে গেছেন। আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের সঠিক পথ দেখিয়েছেন। প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকেন। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে সবই ছিলো। তাদের শুন্যতা সহজে পূরন হবে না। মহৎ কর্মগুলের কারণে তাদেরাসীর পরকালের জীবন সুখী হবে। আমরা প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে আগামী দিনেও দোয়া মাহফিল অব্যাহত রাখবো।

অনষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান।

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...