সারাদেশখুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ক্ষোভ

খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ক্ষোভ

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মুখ ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে একই গ্রাফিতিতে কালি লাগানোর পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে নতুন করে গ্রাফিতিটি আঁকানোর ব্যবস্থা করেন। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও একই ঘটনা ঘটল।

আজ ২২ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনকে ঘিরে খুলনা নগরের বিভিন্ন দেয়াল নানা চিত্র ও গ্রাফিতিতে সাজানো হয়েছে। এর মধ্যে কেডিএ অ্যাভিনিউয়ের সামনের একটি দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকা হয়।

এর আগে দুর্বৃত্তরা ওই গ্রাফিতিতে কালি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল ঢেকে দেয়। বিষয়টি জানার পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে আবারও নতুন করে গ্রাফিতিটি আঁকানোর উদ্যোগ নেন।

কিন্তু সেই গ্রাফিতিতে আবারও কালি দেওয়ার ঘটনা ঘটেছে। একই গ্রাফিতিতে বারবার এমন ঘটনায় নগরবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কারা এবং কী উদ্দেশ্যে বারবার কালি দিচ্ছে, তা খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...