রাজনীতিফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায়: রিজভী

ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায়: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ফিরে আসতে চায়। পঞ্চম বাহিনী ভারত থেকে ইন্ধন দিচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করতে হবে। পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...