অর্থ-বাণিজ্যটানা দরপতনে আরও কমল সোনা-রুপার দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

টানা দরপতনে আরও কমল সোনা-রুপার দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দরে কত টাকায় মিলবে সোনা?

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম পড়বে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

ধারাবাহিকভাবে কমছে সোনার দাম

এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১১ ও ৬ নভেম্বর দুই দফায় ২ হাজার ৭৪১ টাকা করে দাম কমানো হয়েছিল। ফলে নভেম্বরজুড়েই দেশের বাজারে সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কমেছে রুপার দামও

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার গহনার দামও। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০০ টাকা।

এক নজরে নতুন দাম (ভ্যাটসহ):

মান সোনার দাম (প্রতি ভরি) রুপার দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট ২,১৫,৩৭৬ টাকা ৩,৩৮৩ টাকা
২১ ক্যারেট ২,০৫,৬৯৫ টাকা ৩,২০৮ টাকা
১৮ ক্যারেট ১,৭৬,৭১০ টাকা ২,৭৪১ টাকা
সনাতন ১,৪৪,৩৪২ টাকা ২,১০০ টাকা

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...