আর্ন্তজাতিকতুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ শ্রমিক

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ শ্রমিক

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর সেটির সঙ্গে থাকা সরঞ্জাম কারখানার চুল্লিতে পড়ে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দুপুরে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই কারখানাটির শ্রমিক। প্রতিষ্ঠানটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী হিসেবে পরিচিত।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কারখানায় নতুন একটি বয়লার স্থানান্তরের কাজ চলছিল। এ সময় বয়লার বহনকারী ক্রেনটি ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে গিয়ে পড়ে। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কারখানাটির বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেতর থেকে আগুনের শিখা এবং আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকেই ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন এরদোয়ান। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এদিকে বিবিসির তুর্কি বিভাগের প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনার ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয়। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, দেশটিতে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধ এখনো বড় চ্যালেঞ্জ। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি তুরস্কের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বড় সমুদ্রবন্দরের পাশাপাশি রয়েছে দেশটির অন্যতম প্রধান জাহাজ ভাঙার কেন্দ্র।

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...