
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এনামুল শেখ ও মোঃ রাফিন রহমান জুই নামের ২ জনকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।
আটককৃত এনামুল শেখ নড়াইলের নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া চর কান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে এবং মোঃ রাফিন রহমান জুই একই থানার বাঐসোনা গ্রামের মিরান মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নড়াইলের নড়াগাতি থানাধীন ৯ নং বাঐসোনা শরীফপুর বাদল রায়ের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক ও এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এনামুল শেখ ও মোঃ রাফিন রহমান জুই কে আটক করে। এ সময় আটককৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।





