
চুয়াডাঙ্গা প্রতিনিধি
“নিরপদ সড়ক সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্য ধারন করে চুয়াডাঙ্গায় রোডশো, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ’র যৌথ আয়োজনে এবারের এই দিবসটি পালিত হয়।
আজ বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে বৃক্ষরোপণ, সকাল ১০ টার সময় শহরের শহীদ হাসান চত্বরে নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন বাস্তবায়নে রোডশো ও গনপরিবহনের চালকদের মাঝে সতর্কতামূলক বিভিন্ন শ্লোগান সম্বলিত লিফলেট বিতরন করা হয়।
এরপর বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বক্তব্য রাখেন বিআরটিএ’র সহকারী পরিচালক লিটন বিশ্বাস, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাকিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতি এড.মানিক আকবার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমিরুল ইসলাম সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজিদ হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাহেদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
শেষে জেলার চারজন দক্ষ চালককে সড়কে শৃঙ্খলা মেনে গাড়ি চালনা ও দক্ষতা প্রদর্শনের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।





