‎কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান, আটক ৬

Date:

spot_img

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
‎
‎নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০৪টি তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

‎বুধবার (২৮ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার গন্ডা বাজারের একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ধারায় মামলা হয়েছে।

আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
‎আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান ওরফে খোকন, খুররম মিয়া, চান্দু মিয়া, আলী ওসমান, সোহাগ ও মজিবুর রহমান। তাঁদের মধ্যে খোকন ও আলী ওসমান গন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য।

‎কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জুয়ার সরঞ্জামসহ ছয়জনকে আটক করে মামলা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হচ্ছে।
‎
‎
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা ও ৩টি মোবাইল ফোন জব্দ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি...

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও উল্লাস উদযাপন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি...

ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন সম্ভাবনা, তৈরি হচ্ছে ফাইবার-কোকোফিড

বাগেরহাট প্রতিনিধি একসময় নারিকেলের ছোবড়া ফেলে দেওয়া হতো, কোথাও আবার...

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনা প্রতিনিধি ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে...