নাচোলে জনগণের হাতে আটক ১৮ বস্তা সার, জব্দ করল প্রশাসন

Date:

spot_img

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের হাতে আটক হয়েছে ১৮ বস্তা সার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক করা সারের মধ্যে ৯ বস্তা ডিএপি ও ৯ বস্তা পটাশ সার রয়েছে। খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকার খুচরা সার ডিলার তৌফিকের ডিলারশিপ থেকে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সারবোঝাই গাড়িটি অন্যত্র নিয়ে যাওয়ার সময় তাঁদের সন্দেহ হলে তাঁরা গাড়িটি আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় গাড়িতে থাকা ১৮ বস্তা সার জব্দ করা হয়।

জব্দ করা গাড়ির চালক জানান, তিনি ডিলার তৌফিকের ডিলারশিপ থেকে সারগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে ডিলার তৌফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসার জন্য গত দুই দিন ধরে রাজশাহীতে অবস্থান করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ১৮ বস্তা সার বিধি মোতাবেক বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন তিনটি গ্রামে বাঘের উপস্থিতির খবরে...

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা...

নাচোলে জনগণের হাতে আটক ১৮ বস্তা সার, জব্দ করল প্রশাসন

নাচোল প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময়...

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ...