চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ নিহত ৩

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের গাজী ধন মিয়ার ছেলে জিএম সেলিম(৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ(৯৬) ও মাদারিপুর জেলার শিবচর থানার সিরাআইল গ্রামের শাহজাহান মাতবরের ছেলে ইমরান হোসেন(৩৭)।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নিরন্জন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটর সাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তিনি বসন্তপুর গ্রামের কাজী পাড়ার গাজী ধন মিয়ার ছেলে ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় লোকজন আহত অবস্থায় জিএম সেলিমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ডভ্যানের (চট্টমেট্রো-ন-১৮-৯৩৩৪)
পাংচার হওয়া চাকা মেরামত করছিলেন চালক ইমরান হোসেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি পেছন দিক থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রোববার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীরা উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার
ইনচার্জ নিরন্জন কুমার বলেন, সোমবার ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন তিনটি গ্রামে বাঘের উপস্থিতির খবরে...

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা...

নাচোলে জনগণের হাতে আটক ১৮ বস্তা সার, জব্দ করল প্রশাসন

নাচোল প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময়...

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ...