‎রংপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ ‎

Date:

spot_img

‎রংপুর ব্যুরো
‎

‎রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
‎
‎স্থানীয়রা জানান, রোববার পাঁচটার দিকে ওই এলাকার সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। পরে সোহেল চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে স্থানীয় জনতা প্রায় এক কিলোমিটার দূরে একটি ধানক্ষেত থেকে অটোরিকশাসহ দুই চোরকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হন চোরেরা,এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
‎
‎এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
‎সুশান্ত চন্দ্র রায় জানান, তাৎক্ষণিক ওই দুজনের পরিচয় জানা না গেলেও পরবর্তীতে অনুসন্ধান করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

গাজীপুরে কাশিমপুর পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাশিমপুর একটি পোশাক কারখানার গোডাউনে আগুন...

‎রংপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ ‎

‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুইজনের...

ডিমলায় যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিক ও সদস্য সচিব তারিকুল সোহাগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু...

যুদ্ধের কারণে খাদ্য সংকটে ভুগছেন অনেক মানুষ: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে দেশের ওপর অর্থনৈতিক...