যুদ্ধের কারণে খাদ্য সংকটে ভুগছেন অনেক মানুষ: পেজেশকিয়ান

Date:

spot_img

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে দেশের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, “বর্তমানে যে যুদ্ধের মুখোমুখি আমরা, তার কারণে সমাজের অনেক মানুষকে টেবিলে খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে।”

তিনি দেশে বিদ্যমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি অবসানের আহ্বান জানিয়ে বলেন, তেহরানকে অবশ্যই ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’। তবে তার সরকার এই লক্ষ্য অর্জনের জন্য কীভাবে পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

প্রসঙ্গত, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, যার মধ্যে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার পদক্ষেপও অন্তর্ভুক্ত। এর ফলে দেশটির তেল রফতানি ও বাণিজ্য মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরানও তাদের কড়াকড়ি বজায় রেখেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

যুদ্ধের কারণে খাদ্য সংকটে ভুগছেন অনেক মানুষ: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে দেশের ওপর অর্থনৈতিক...

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের...

রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক...

‎বদরগঞ্জে ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতা পালিয়েছে, রাতভর খোঁজাখুঁজির পর হাতকড়া উদ্ধার

‎ ‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে...