খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে খুলনা থানাধীন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত সন্ধানী ক্লিনিকের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর চালায়।

হঠাৎ এ হামলায় ক্লিনিকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী, স্বজন ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর

খুলনা ব্যুরো খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে...

গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট...

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

আলী আহসান রবি মহিলা ও শিশু বিষয়ক এবং...

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মি লিমন গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ...