গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পুসাগ সভাপতি রুবেল আহমদ (রাহী) এর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি ফখরুজ্জামান ফলিক ও সাংগঠনিক সম্পাদক তাহেরা আফরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সাবেক মহাপরিচালক ও ঢাকা কর অঞ্চল-০৮ এর কর কমিশনার জনাব মোহাম্মদ আবদুর রকিব।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুর রকিব বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থীরা এলাকার আলো ও ভবিষ্যৎ। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের পাশাপাশি নিজ এলাকার মানোন্নয়নেও নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আব্দুছ ছামাদ এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসির শাবিপ্রবি শাখার ম্যানেজার ফারুক আহমদ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা তমাল কান্ত দে, পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কামরান আহমদ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মহিউদ্দিন আরিফ, সহকারী কমিশনার আব্দুর রউফ কাজল, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ এবং পুসাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন প্রমুখ ।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংগঠনের বিশেষ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পুসাগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর

খুলনা ব্যুরো খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে...

গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট...

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

আলী আহসান রবি মহিলা ও শিশু বিষয়ক এবং...

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মি লিমন গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ...