‎ভোক্তা-অধিকারের অভিযানে খুলনায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

‎খুলনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক তদারকি অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) খুলনা মহানগরী ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের তিনটি দল এ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, শাকসবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করা হয়। পাশাপাশি পণ্যের মূল্যতালিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানার নিরালা মোড় এবং খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অপরাধ পুনঃসংঘটনের দায়ে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের দায়ে লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অন্যদিকে, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে মহানগরীর আমতলা ও খানজাহান আলী রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় মদিনা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় আনিছা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এ ছাড়া কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার হারু মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথভাবে পণ্য সরবরাহ না করার দায়ে মাহফুজা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিনটি অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
‎
‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...