ডোমার-ডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।নেটজ বাংলাদেশ ও বিএমজেডের আর্থিক সহায়তায় এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)বিকেলে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান,ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী,
পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আবু জাফর সামসুদ্দিন,সহকারী শিক্ষক শফিউল ইসলাম,প্রশিদ্ধা রায়,হরিদাস রায়,বিমলা রানী বসাক,আব্দুস সালাম, ভুষেন রায়,তইবুল ইসলাম। এতে বিচারক হিসেবে ছিলেন,সহকারী শিক্ষক জসিয়ার রহমান,সুবাস চন্দ্র রায়,তহমিনা আক্তার।অনুষ্ঠান পরিচালনা করেন, একই বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম।
“আইন নয়,কেবল সামাজিক আন্দোলন ও নৈতিক শিক্ষার বিস্তারই নারী সহিংসতা রোধের একমাত্র কার্যকর উপায়” উক্ত বিষয়ে বিতর্ক প্রতিযোগীতার পক্ষে অংশ গ্রহন করেন ৯ম শ্রেণির আঞ্জুমা আক্তার আরজু,সালমা আক্তার,শারমিন আক্তার। বিপক্ষ দলে অংশ নেন সিনহা আক্তার,তাবাসসুম ও রুবাইয়া আক্তার।বিতর্কে পক্ষ দল বিজয়ী হন।
রচনার বিষয় ছিলো-৬ষ্ট শ্রেণির জন্য ডিজিটাল বাংলাদেশ, ৭ম শ্রেণির জন্য বৃক্ষরোপণ অভিযান ও তার প্রয়োজনীতা, ৮ম শ্রেণির জন্য প্লাস্টিক দুষণ ও তার প্রতিকার, ৯ম শ্রেণির জন্য সাইবার নিরাপত্তা ও আমাদের করণীয়,১০ম শ্রেণি জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় মানব ভবিষ্যৎ।অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও পল্লীশ্রীর অগ্রযাত্রা প্রকল্পের এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দিকা আশা উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...