পত্নীতলায় ১২ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অরুণ চন্দ্র বর্মন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পার্টি আমলাই পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অরুণ চন্দ্র বর্মনকে তাঁর নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের তারাপদ বর্মনের ছেলে। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর রাখা ৫০টি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে মোট ১২ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। পরে উদ্ধার করা মদ জব্দ করা হয়।

পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মদ উৎপাদন ও বিক্রি বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...