দামুড়হুদায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদার মোক্তারপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় খায়রুল ইসলাম (৮)) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খায়রুল ইসলাম দামুড়হুদার মোক্তারপুর গ্রামের শামসুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দামুড়হুদার মোক্তারপুর এলাকার একটি ইটভাটার কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশু পটলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর (রেফার্ড) করেন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কেড়ে নিল নিষ্পাপ এই শিশুর প্রাণ। পটলের এমন অকাল মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...