সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

Date:

spot_img

খুলনা ব্যুরো

সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব-৬। এরই ধারাবাহিকতায় সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে গত তিন দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সুন্দরবনে আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি শটগান, চারটি দোনলা বন্দুক, নয়টি ওয়ান শুটারগান, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি এবং ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনে দস্যুতা দমন, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধের পথ ছেড়ে বাকি দস্যুদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...