নড়াইল-২ আসনের এমপি বাচ্চুর মধুমতি নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদী ভাঙনকবলিত রামকান্তপুর এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু।

মঙ্গলবার বিকেলে ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

ক্ষতিগ্রস্তরা জানান, এক সপ্তাহ আগে হঠাৎ করে মধুমতির ভাঙনে লোহাগড়ার রামকান্তপুর এলাকা ছয়টি বাড়িঘর, গাছপালা ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এখানকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। এদিকে, ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এমপি আতাউর রহমান বাচ্চু। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারী মাওলানা সেকেন্দার আলী খান, জামায়াত মনোনীত শালনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ জামাল, ইউনিয়ন আমির মাওলানা খান হোসাইন আহমেদসহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...