গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

Date:

spot_img

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

‘শিক্ষকদের পাশে দাড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে পরিষদের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মু. খালিদ হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, আইসিটি অফিসার মো. ইউসুফুল ইসলাম, গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসাইন, কালারাজা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে শিক্ষকদের কর্তব্য, মর্যাদা, অধিকার ও শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অন্তরায় তুলে ধরেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...