ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Date:

spot_img

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

আজ শুক্রবার বিকেলে কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও সোনালী অতীত ধামরাই।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ধামরাইয়েও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।

টানটান উত্তেজনার ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ১-০ গোলে প্যারাডাইস এফসি সাটুরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনালী অতীত ধামরাই। পরে উভয় দলকে একটি করে মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...