দোয়া-পরামর্শ নিতে এমপি বকুলের সান্নিধ্যে, উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন সাগর

Date:

spot_img

খুলনা ব্যুরো

পায়ের লিগামেন্টের অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
প্রায় দুই মাস ধরে অসুস্থ থাকার পর চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাগর।

এ সময়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া, ভালোবাসা ও পরামর্শ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার চিকিৎসার বিষয়ে হুইপ বকুল নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে নিজের চিকিৎসার পাশাপাশি মায়ের অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নাজমুল হুদা চৌধুরী সাগর। শনিবার ঢাকার ধানমন্ডির হারুন আই হাসপাতালে তার মায়ের চোখে একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসার সময় নির্ধারিত থাকায় মাকে হাসপাতালে রেখেই তাকে দেশের বাইরে যেতে হচ্ছে।

নিজের ফেসবুক পোস্টে সাগর জানান, গত দুই মাস অসুস্থ হয়ে তিনি বিছানায় ছিলেন। এ সময়ে তার মা পাশে থেকে সেবা-শুশ্রূষা করেছেন। কিন্তু মায়ের অস্ত্রোপচারের সময়ে পাশে থাকতে না পারায় তিনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন বলেও উল্লেখ করেন।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) সাগর আরও জানান, একই সময়ে মা ও নিজের চিকিৎসা নিয়ে পরিবারটি উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তিনি মহান আল্লাহর কাছে নিজের ও মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার মাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে সবার মাঝে ফিরিয়ে দেন।

সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শ কামনা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাজাকাল্লাহ খাইরান।”
উল্লেখ্য, নাজমুল হুদা চৌধুরী সাগর খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...