
গাজীপুর প্রতিনিধি
নগরীর বিভিন্ন এলাকার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমাতে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিলের অর্থায়নের ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ শে সেপ্টেম্বর) সকালে ছুটির দিনেও নগরীর কোনাবাড়ী কাশিমপুর, পল্লী বিদ্যুৎ বাজার, রাজাবাড়ি ও আমবাগ সহ বিভিন্ন এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার এই সব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
জনাব শওকত হোসেন সরকার বলেন -নগরীর প্রয়োজনীয় এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। নির্মাণ কাজে গুণগতমান নিশ্চিন্ত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রকল্প গুলোর মধ্যে রয়েছে- আরসিসি রাস্তা, আর সি সি ড্রেন ও ফুটপাত নির্মাণ সহ অবকাঠামো গত উন্নয়ন কাজ। এইসব প্রকল্পের মাধ্যমে কোনাবাড়ী -কাশিমপুর সহ সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগ উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।





