পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য, ককটেল বিস্ফোরণ এবং অর্থনীতি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।

আজ ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল সোয়া ১১ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম এলাকায় পার্বতীপুর ওপেন লাইন শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দুপুর ১২ টায় এসে শেষ হয়। এতে আনুমানিক ১২০ থেকে ১৫০ জন নেতাকর্মী ও সাধারণ শ্রমিক অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রচারণা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিশু এবং বিভাগীয় সমন্বয়ক ফজলুর রহমান।

পার্বতীপুর রেলওয়ে শ্রমিক দল ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা এবং সাধারণ সম্পাদক সুমন শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক কর্মচারী লোকো শাখার জাহিদুল ইসলাম, কেলোকো শাখার সহ-সভাপতি ইলিয়াস আকন্দ এবং আইন বিষয়ক সম্পাদক টিপু।

বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রেলওয়ে শ্রমিকেরা সর্বদা ঐক্যবদ্ধ। দেশের অর্থনীতি ও রেলওয়েকে সচল রাখতে তারা যেকোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ শেষে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...