ধর্মপাশায় এনসিপি নেতা শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

spot_img

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক মোঃ শাহীন কাদির (৪৮) নামের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাত আটটার দিকে এ ঘটনা ঘটে৷ শাহীন ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ছিলেন।

ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান, শাহীনের ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পারিবারিক ভাবে জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট আসলে সঠিক রহস্য বের হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...