দামুড়হুদায় কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানের শুরুতেই কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর প্রধান অতিথি একে একে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন করেন। তিনি নারীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নবনির্মিত ‘নারী কল্যাণ সাপোর্ট সেল’ (Women Welfare Support Cell) এর শুভ উদ্বোধন করেন। এর পরপরই তিনি স্থানীয় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, যুবসমাজের জন্য ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন এবং নিজে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি কার্পাসডাঙ্গার ঐতিহাসিক কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন। এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর তিনি মূল মতবিনিময় সভায় অংশ নেন।কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম।

এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বর), এলাকার আমন্ত্রিত সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...