ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

spot_img

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় মা’সহ প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম গ্রামের কাজী নূর মোহাম্মদ এর ছেলে আমতলা আই, বি, এম, কলেজের বানিজ্য বিভাগের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী কাজী সাইম এরসাথে একই ইউনিয়নের পাঁচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী নূপুর আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি নিয়ে এলাকায় ও বেশ আলোচনা ছিল। প্রেমিকা ও তার মা বাড়ির পাশেই চা বিক্রি করতো। প্রেমিকার মা সালমা আক্তার জানান, তার ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কাজী সাঈমকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হুদা জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য মা ও মেয়েকে আটক করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...