জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল কিশোরগঞ্জ, জামায়াতের মিছিল

Date:

spot_img

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে শহরের স্থানীয় শহীদি মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।

বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলে দাবি করেন। তাদের বক্তব্যে জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনা এবং সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ কমানোর আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুল মাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করছে। দলটির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...