কোটচাঁদপুরে মাদক সেবন কালে আটক ১

Date:

spot_img

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় শ্রী শ্যামল চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

​আজ সকালে উপজেলার ঘাঘা দাসপাড়া এলাকা থেকে তালসার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শ্যামল দাস ঘাঘা দাসপাড়ার গুরু পদ দাসের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালসার পুলিশ ক্যাম্পের একটি দল ঘাঘা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে তাকে আটক করে।

​পরবর্তীতে তাকে ডোপ টেস্টের মাধ্যমে পজিটিভ হলে আদালত সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

​সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...