বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

Date:

spot_img

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো: ইসমাইল হোসেন (৭)বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো: ইসমাইল এর বাবার নাম মো: আকবর হোসেন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর থেকে ইসমাইল নিখোঁজ ছিল। এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ আলী বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...