ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

Date:

spot_img

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও টাওয়ার সংলগ্ন কুল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ওই এলাকায় র‍্যাবের সদস্যদের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা যায়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

চেকপোস্টে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস সহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত তল্লাশিতে কোনো আটক বা অবৈধ সামগ্রী উদ্ধারের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা-আরিচা মহাসড়কটি রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমের ফলে নিরাপত্তা বাড়ার পাশাপাশি সন্দেহজনক যানবাহন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...