নাচোলে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার সাড়ে ১৩ কেজি গাঁজা

Date:

spot_img

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নাচোল পৌরসভার সূর্যপুর-মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পৌরসভার সীমানা পিলার-সংলগ্ন মোঃ আলীর বাড়িতে অভিযান চালানো হয়, যেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ডালিম নামের এক ব্যক্তির কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। অভিযানের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে মোঃ নজরুল ইসলামকে (৫৬)। তবে মূল ভাড়াটিয়া ডালিম পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...