অপ্রতীম হত্যাকাণ্ডে কুবি ইউট্যাবের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Date:

spot_img

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৩ বছর বয়সি অপ্রতীমের অপ্রত্যাশিত মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ইউট্যাব কুবি ইউনিট অপ্রতীম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। অপ্রতীমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকল অপরাধীর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমাদের সহকর্মী ড. নাহিদা ম্যামের একমাত্র সন্তান অপ্রতীমকে লালমাই পাহাড়ের গভীর জঙ্গলে তিনজন কিশোর গ্যাং নির্মমভাবে খুন করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘ইউট্যাব’ এর পক্ষে, আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এবং দ্রুততম সময়ে জড়িতদের সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আকুল আবেদন, এই হত্যাকাণ্ডের বিচার যেন অতি দ্রুত সম্পন্ন করা হয়। আমরা জানতে পেরেছি মামলাটি ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন আমরা কেবল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি।’

এ বিষয়ে ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাদের সহকর্মী ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছরের অপ্রতীম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়িসহ পুরো কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...