
গাজীপুর প্রতিনিধি
শনিবার দুপুরে গাজীপুর অডিটোরিয়ামে
বেসরকারি বিদ্যালয়ের (কেজি স্কুল) শিক্ষার্থীদের খেলাধুলার উৎসাহিত করা, এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের পক্ষ থেকে গাজীপুরে খেলাধুলা সামগ্রী জার্সি ও বল বিতরণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কাশিমপুর গার্লস হাই স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক,কোনাবাড়ি ডিগ্রী কলেজের সভাপতি এবং গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কাশিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন – গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন – এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল আসগর, মোবাইল মেট্রো থানা সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান এবং কোনাবাড়ী মেট্রো থানার সভাপতি আলহাজ্ব মোঃআখতার উজজ্জামান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সদর মেট্রো থানার সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শারফুল ইসলাম আকন্দ, বাসন কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মামুন সহ গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন- শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সহযোগিতার মনোভাব গড়ে ওঠে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী, জার্সিও বিতরণ করা হয়েছে।





