
এম রোমানিয়া, খুলনা ব্যুরো
অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের শিকার নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের উদ্যোগে খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা নগরীর খান জাহান আলী রোডস্থ কাজী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। সম্মেলনে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সভাপতি, খুলনা মহানগর বিএনপি ও চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ড. এ. এস. এম. কাদের কিবরীয়া, আহ্বায়ক, জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট ও সভাপতি, বাংলাদেশ কাজী সমিতি এবং যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি, ঢাকা মহানগর।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর, মুখপাত্র, জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট ও সভাপতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মো. মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন কাজী মো. হাবিবুল্লাহ (সাচ্চু)। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনাদের সকল দাবী দাওয়া আমার কাছে পেশ করলে আগামীতে আমি আপনাদের দাবি নিয়ে আইন মন্ত্রীর সাথে মতবিনিময় করবেন বলে আশ্বাস দিয়েছেন।
আয়োজকরা জানান, বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সমন্বয়ে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট গঠিত হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্য, অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত মর্যাদা ও বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তারা নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নিকাহ রেজিস্ট্রারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





