ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে ঝালকাঠিতে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার সহযোগিতায় এ অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
অভিযানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। এজন্য নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

দামুড়হুদায় মূল্য তালিকা না রাখায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা...

বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা,...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি ব্যুরো ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে...

স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা

রেহানা ফেরদৌসী কিছুদিন আগে পারিবারিক ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে...