টঙ্গীর হাজির মাজার বস্তিতে উচ্ছেদ বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে বস্তিবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

Date:

spot_img

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর হাজির মাজার বস্তিতে বসবাসকারী অসহায় বস্তিবাসীদের বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হাজির মাজার বস্তিবাসী । এ সময় বস্তিবাসীরা তাদের পুনর্বাসনের দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর উচ্ছেদ অভিযান করা হলে তাদের কোনো আপত্তি নেই। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এসব অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই ভেঙে দেওয়ায় তারা চরমভাবে হতাশাগ্রস্ত ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান।

বস্তিবাসীরা বলেন, উচ্ছেদের আগে তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হোক। পুনর্বাসন ছাড়া কোনো পরিবারকে উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবে কোথায় থাকবে —এ প্রশ্নও তুলেছেন তারা।

মানববন্ধন থেকে বস্তিবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি বিবেচনা করে পুনর্বাসন নিশ্চিত করার পর উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...