মুরগীর সঙ্গে এ কেমন শত্রুতা!

Date:

spot_img

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই শতাধিক মুরগীকে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলছে দুস্কৃতকারীরা।

সোমবার (৩১ আগস্ট) সবুজবাগ এলাকায় অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এক শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবারটি। যার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধলক্ষ টাকার বেশি মুল্য রয়েছে। পোশা প্রানীর সাথে দুস্কৃতিকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এ কেমন প্রানীর সাথে শত্রুতা।

মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী ভাষ্যমতে, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য দুইটি খামার তৈরি করেন। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর ওজন প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজন হয়েছিল। রবিবার রাত তিনটার সময়ও জীবন্ত ছিল মুরগীগুলো। সোমবার সকাল ৭ টার দিকে ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব মুরগী মরে পড়ে আছে ও প্লাষ্টিকের বেড়ায় হালকা একটি ছোট ছিদ্র করা। মুরগী গুলোকে বিভিন্ন অংশে খন্ড ও দ্বিখন্ডিত করা হয়েছে। মনে হয় ৭১ সালের বন্যায় হাজার হাজার মানুষের লাশ মরে যে ভাবে পড়ে ছিল সে ভাবে মুরগী গুলোকে দুই শতাধিক মুরগীকে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলছে দুস্কৃতকারীরা। তাদের দাবি, দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছে বলে তিনি জানান। এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার ছেলে ব্যাংক কর্মকর্তা মো. সোয়েবুর রহমান বলেন, পোশা প্রানীর সাথে এমন বর্বরতায় করে মানুষ আমার ভাবতে ও লজ্জা লাগে। এ ঘটনায় দুস্কৃতকারীদের বিচার চাই। মানুষের সাথে শত্রুতা থাকে। কিন্তু এ কেমন প্রানীর সাথে শত্রুতা।

সম্প্রতি সরেজমিনে গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলে মুরগীগুলো মারা গেছে। তিনি আক্ষেপ করে বলেন, এয়ো কোন মানুষের কাজ!

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো মারুফ হোসেন বলেন, পরিবেশে বোঝা যায় বিষক্রিয়ায় মুরগিগুলো মারা গেছে। রোগে আক্রন্ত হয়ে এই সময়ের মধ্যে এতগুলো মুরগী মারা যেতে পারেনা। তবে পরীক্ষা-নিরিক্ষা ছাড়া শিয়র বলা যাচ্ছে না কিভাবে মারা গেছে।

কলাপাড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধা এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...