কুমিল্লায় ডিবির বিশেষ অভিযানে গুলিসহ সরকারি শর্টগান ও এলজি বন্দুক উদ্ধার

Date:

spot_img

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ এয়াকুব খান ওরফে বাবর (৩২) নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নোয়াখালী থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছে। পরে নাথেরপেটুয়া এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা হয় একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল।

লিখিত বিজ্ঞপ্তিতে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...