বিছনাকান্দিতে অবৈধ বালু-পাথর উত্তোলনে প্রশাসনের অভিযান

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ৬টি বার্কি নৌকা ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযান চলাকালে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একটি মামলা দায়ের করে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসাইন ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...