গুলনী চা-বাগানে শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চার দফা দাবি

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

৫০০ টাকা দৈনিক মজুরিসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মতো সিলেটের গোয়াইনঘাটের গুলনী চা বাগানে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বাগানের নারী-পুরুষ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে-দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের নিজস্ব ভূমির আইনি অধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

গুলনী চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে এবং যুবনেতা লিটন সাঁওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাগানের চা শ্রমিক নেতা মিঠুন কুর্মী, যুবনেতা যতিন সিং ছত্রী, সবুজ কুর্মী, নারী চা শ্রমিক নাজমিন বেগম, মালা বিশ্বাস, গীতা মুদি ও বিনা মুদিসহ চা শ্রমিকরা।

সভাপতির বক্তব্যে গুলনী চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মৃত্যুঞ্জয় কুর্মী বলেন, বাংলাদেশ সরকার ১০ লাখ রোহিঙ্গা পালতে পারছে, কিন্তু দেড় লাখ চা শ্রমিক পালতে পারছে না। এটি অত্যন্ত লজ্জাজনক।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে চা শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, ভূমির অধিকার ও মৌলিক বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। তাই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় চা শ্রমিক নেতারা বক্তব্যে বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের জীবনযাত্রার মান ও মজুরি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা। প্রয়োজন হলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো।

প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...