গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যু

Date:

spot_img

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের চরবড়ফা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৭ আগষ্ট বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো, আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. ইকরাম হোসেন জানান,, বৃহস্পতিবার সকালে ছেলে মেহেদী হাসান খাঁ (১২)কে সাথে নিয়ে কৃষি জমিতে পানি দিতে যান বাবা এনায়েত খাঁ।

মোটর দিয়ে পানি দেওয়ার সময় বাবা এনায়েত খাঁ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে মেহেদী হাসান খাঁ (১২) বিদ্যুতায়িত হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে পিতা পুত্রকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...