ডিমলায় মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তেল মাপে কম দেওয়ার অভিযোগে সদরের আফতাব ফিলিং স্টেশনের(পেট্রোল পাম্প) মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিমলা উপজেলা সদরের এই দুই প্রতিষ্ঠানকে জরিমানাকালে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয় রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।

জানা যায়, মেসার্স আফতাব ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে মাপে ১ লিটার ২০ মিলিলিটার ও প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার সত্যতা পেয়ে ফিলিং স্টেশনটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে আদিল অটো মুড়ির মিলে অভিযান চালিয়ে ভুয়া বিএসটিআইয়ের সনদ পেয়ে মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...