পাঁচ দফা দাবিতে গুলনী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গুলনী চা-বাগানে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। ন্যায্য মজুরি, ভূমির অধিকার, ইনক্রিমেন্ট বাতিল ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গুলনী চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে ও যুবনেতা শ্রী লিটেন সাওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বাগানের সর্দার সহদেব কুর্মী, মঙ্গল মুন্ডা, লক্ষ্মণ মুন্ডা, প্রভাস কুর্মী, রবিলাল ভুইয়াসহ শ্রমিকরা অংশ নেন।

এ সময় নারী শ্রমিকদের মধ্যে বিরতী ভুমিজ, মুটুকমনি কুর্মী, দুর্গামনি কর্মী, সুমিত্রা ভুইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি বিক্ষোভে রূপ নেয়।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও তা বাস্তবায়ন, শ্রমিকদের মৌলিক ও ভূমির অধিকার নিশ্চিত করা, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার। তাই ন্যায্য মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেন তাঁরা।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা তাঁদের দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...