কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের দায়ের আঘাতে নিহত ১

Date:

spot_img

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

​ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের দায়ের আঘাতে মোঃ তবিবার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ আগস্ট) সকাল প্রায় ৭টার দিকে উপজেলার ২ নং দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মোঃ নবিছদ্দিন মন্ডলের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে নিহত তবিবার হোসেনের সঙ্গে তার চাচি হাসিনা বেগমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তবিবার উত্তেজিত হয়ে তার চাচিকে মারধর করেন। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই উজির মন্ডলের ছেলে শাকিল (৩০) ধারালো দা দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপ মারেন। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

​সংবাদ পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...