কুবির নজরুল হলের মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Date:

spot_img

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার ও ঘটনা খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ হারুন বিষয়টি জানান।

তিনি বলেন, ‘হলে যেন এই ইস্যুতে পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং তদন্ত সাপেক্ষে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব হিসেবে আছেন সহকারী রেজিস্টার মোহাম্মদ ময়নাল হোসাইন এবং সদস্য হিসেবে আছেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ ও সিএসসি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবর।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম শুভ এবং মোঃ হুমায়ুন কবির।

এর আগে মেসেঞ্জার গ্রুপে দেওয়া বার্তাকে কেন্দ্র করে প্রাধ্যক্ষের কক্ষে সমাধানের উদ্দেশ্যে বসলে কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারিতে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মারুফ হোসাইনের মাথায় আঘাত লেগে ফেটে যায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...